সকল বই

সৌরীন ভট্টাচার্য এর বই সূমহ

সৌরীন ভট্টাচার্য

সৌরীন ভট্টাচার্য-র জন্ম ২২ অক্টোবর, ১৯৩৭। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। কর্মজীবনের শুরু কলেজ অধ্যাপনা দিয়ে, অতঃপর পড়িয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৭ সালে শেষোক্ত প্রতিষ্ঠান থেকেই অবসরগ্রহণ করেছেন।

বাংলা ভাষায় সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক চিন্তাচর্চায় বরাবর উজ্জ্বল উপস্থিতি থেকেছে তাঁর। পূর্বপ্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য— ‘চাহিদাতত্ত্ব’ (১৯৮১), ‘পরিবর্তনের ভাষা’ (১৯৯৩), ‘উন্নয়ন: অন্য বিচার’ (১৯৯৫), ‘রাজনীতির বয়ান ও স্বচ্ছতার সংস্কৃতি’ (১৯৯৮), ‘পদ্ধতির পাঁচালি’ (২০০২), ‘সময়-সংস্কৃতির তত্ত্বতালাশ’ (২০০৩), ‘আধুনিকতার সাধ আহ্লাদ’ (২০০৭), ‘কেন আমরা রবীন্দ্রনাথকে চাই এবং কীভাবে’ (২০০৭)। শেষোক্ত বইটির জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। এছাড়া ২০১৩ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে অর্পণ করেছে শিবনারায়ণ রায় স্মারক পুরস্কার।

Showing 1 to 1 of 1 results