সকল বই

অমৃত সাহা এর বই সূমহ

অমৃত সাহা

অমৃত সাহার জন্ম ৪ মার্চ, ১৯৬৮, হাওড়া জেলার বাউড়িয়ায়। অধুনা বাংলাদেশ, ঢাকার নারায়ণগঞ্জ-এ আদি বাসস্থান। কলকারখানা অধ্যুষিত মফঃস্বলে বেশ কয়েকটি প্রদেশের মানুষের সঙ্গে তাঁর বেড়ে ওঠা। দেখেছেন বিচিত্র জীবনসংগ্রাম, লাভ করেছেন সুগভীর আত্মপ্রত্যয়। ছোটখাটো ব্যবসা, প্রাইভেট ফার্ম-এ চাকরি, অনুবাদের কাজ ইত্যাদি যেমন তাঁর জীবনসংগ্রাম পরিক্রমা, সহজ সরল সাবলীল ভাষায় হতাশাগ্রস্ত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে প্রত্যয় জাগিয়ে তোলাই তেমনি তাঁর একমাত্র সাহিত্যিক আদর্শ। স্কুল-ম্যাগাজিনে কবিতা দিয়ে আত্মপ্রকাশ ১৯৮৩ সালে। ১৯৯৩ সালে প্রথম গল্প ‘মাংস’ প্রকাশিত হয় অপর্না পত্রিকায়। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘রিং। প্রিয় লেখক—মানিক বন্দ্যোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়। শখ—নেই।  

Showing 1 to 2 of 2 results