সকল বই

দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এর বই সূমহ

দেবজিৎ বন্দ্যোপাধ্যায়

দেবজিত্ বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৫৪। মুখ্যত নাট্যসংগীতের গবেষক-শিল্পী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলার মঞ্চনাট্যে সংগীতের ব্যবহার বিষয়ে পিএইচ ডি৷ পেয়েছেন ভারত সরকারের বিবিধ ‘ফেলোশিপ’। টেলিচিত্র ‘ব্যাপিকা বিদায়’, ‘রামাধার অউর হাথি’, ‘রাজেন্দ্রপ্রসাদ অউর স্বরাজ কে বাদ’ এবং দ্বিভাষিক তথ্যচিত্র ‘মঞ্চগীতি পঞ্চজন’ রসিকজনের স্বীকৃতি আদায় করে নিয়েছে। প্রশংসিত হয়েছে তাঁর থিয়েটারের গান বা মঞ্চগানের নানান প্রযোজনা এবং একক পরিবেশনা। দু’ বাংলা থেকেই প্রকাশ পেয়েছে তাঁর গানের সিডিক্যাসেট। প্রকাশিত গ্রন্থ: ‘বাংলার মঞ্চগীতি (১৭৯৫-১৮৭২)’, ‘বিনোদিনী রচনাসমগ্র’, ‘বঙ্গরঙ্গমঞ্চে লোকসংগীত’, ‘Rabindranath, among the arts: multiple perspectives’, ‘Theatre Songs: The Alter Ego of the Nineteenth Century Bengali Stage’, ‘বাংলা থিয়েটারের গান’ এবং ‘নির্বাচিত বাংলা যাত্রা’ (৪ খণ্ড)।

Showing 1 to 2 of 2 results