সকল বই

প্রভাত মোহন বন্দ্যোপাধ্যায় এর বই সূমহ

প্রভাত মোহন বন্দ্যোপাধ্যায়

প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯০৪ হুগলি জেলার চুঁচুড়া শহরে। পিতা ললিতমোহন বন্দ্যোপাধ্যায় ও মাতা সুলেখিকা সুরূপা (ছদ্মনাম ইন্দিরা দেবী)। তাঁর শিক্ষারম্ভ কলকাতার হিন্দু স্কুলে। প্রেসিডেন্সি কলেজে আই এ পড়তে পড়তে ১৯২৩ সালে শান্তিনিকেতনে চলে আসেন। নন্দলাল বসুর তত্ত্বাবধানে হাত লাগিয়েছেন শান্তিনিকেতনের কালোবাড়ির গায়ে মূর্তি নির্মাণের কাজে। ১৯৩০ থেকে ১৯৪২, গাঁধীজির আহ্বানে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে পাঁচবার কারারুদ্ধ হন। চব্বিশ পরগনার কেষ্টপুর গ্রামে “পল্লীভারতী” স্বদেশি জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতনে ১৯৪৩ সালে ভারতের প্রথম মুক্ত বিদ্যালয় ‘লোকশিক্ষা সংসদ’-এর প্রধান (সম্পাদক) হন। বিচিত্রা, প্রবাসী, শনিবারের চিঠি, কথাসাহিত্য, দেশ, সন্দেশ, মৌচাক প্রভৃতি পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে তাঁর লেখা ও ছবি।প্রয়াণ:১৯৮৭ সালের ৩ মার্চ।

Showing 1 to 1 of 1 results