সকল বই

অপরাহ্নের পায়ে

অপরাহ্নের পায়ে

Author: সাবিনা ইয়াসমিন রত্না
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳100.00 ৳ 87.00 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0607 8
Edition2017 Feb 02
Pages64
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

নব্বই- এর দশকে লোভ দেখালেও জুঁই-চন্দন কাব্যগ্রন্থের মাধ্যমে কবি সাবিনা  ইয়াসমিনের আবির্ভাব।  এরপর তিনি তাঁর আবেগের সততা, শব্দবুননের স্বকীয়তা ও বক্তব্যের ঋজুতায় সাহিত্যাঙ্গনে হেঁটে এসেছেন অনেকটা পথ।  নব্বই দশকের কবিতায় যাঁরা প্রতিনিধিত্বশীল, তাঁদের অন্যতম কবি সাবিনা ইয়াসমিন।  শহীদ মুক্তিযোদ্ধার কন্যা সাবিনার কবিতায় দেশপ্রেম অন্যতম অনুষঙ্গ হিসেবে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মাটি ও মানুষ, এদেশের প্রকৃতি তাঁকে মুগ্ধ করে।  মুক্তিযুদ্ধকে তিনি তুলে আনেন কবিতায়, শহীদের আত্মার প্রতি জানান বিনম্র  শ্রদ্ধা ‘সিন্ধুপাখিরা তাদের শরীর থেকে/ দীর্ঘতম অস্থি খুলে নিয়ে বলেছিলো/ এই দণ্ডের উপরে রাখো/ অখণ্ড সবুজ আর প্রগাঢ় লাল/ এবং অতঃপর/ আমরা আমাদের পতাকা ওড়ালাম।’ কিংবা ‘হানাদারদের খিকখিক হাসি মিলিয়ে গেল দূরে/ আর গ্রামের লোকেরা বাবার মৃতদেহ তুলে আনলো/ নদীর জল থেকে/ তখন কপোতাক্ষ আর ইউফ্রেটিস হয়ে গেল সমার্থক/ যমজগর্ভ নদী।’ এইভাবে তাঁর কবিতা স্বদেশপ্রেম ও সমসাময়িক ঘটনাবলির দালিলিক রূপ পায়।  এছাড়া ভালোবাসা, প্রেম বা বিরহ তাঁর কবিতায় উঠে আসে সাবলীল বর্ণনায়।  সুনির্বাচিত শব্দশৈলীতে কবি বলেন ‘যা হবার হবে/ আজই জোনাকির আগুনে পুড়বো/ ঘুড়ি হয়ে উড়বো/ আর পঞ্চমীর চাঁদ দেখতে দেখতে/ খুন হবো পূজোসংখ্যার আনন্দবাজারে।’
তাঁর কবিতায় পাওয়া যায় সামগ্রিক জীবনবোধের চিত্র।  তিনি বলেন ‘কেবলি নেচে যাচ্ছি/ মুখোশের আড়ালে অন্য মুখ রেখে/ চরিত্রের আড়ালে অন্য নাম নিয়ে/ নেচে চলেছি বিন্দাস।’ সাবিনার কবিতার অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি গভীর যত্ন ও মমতায় নির্মাণ করেন শব্দাবলি।  সংহত ও পরিশীলিত আবেগ, বর্ণিল উপমা ও উৎপ্রেক্ষার ব্যবহার তাঁর কবিতাকে স্বতন্ত্র  করে তোলে।  শব্দের বহুবর্ণ ব্যবহারে তিনি স্বচ্ছন্দ।  বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকেও তাঁর কবিতার বই প্রকাশিত হয়েছে, যা তাঁর কবি পরিচিতিতে ভিন্নমাত্রা যোগ করেছে।

0 review for অপরাহ্নের পায়ে

Add a review

Your rating