সকল বই

হীরের নাকছাবি

হীরের নাকছাবি

Author: সাগরময় ঘোষ
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177568394
Pages176
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category রচনাবলী-রচনাসংকলন
Return Policy

7 Days Happy Return

আসলে এ-বই নিটোল, নির্ভেজাল এক আড্ডা। সে-আড্ডায় কখনও পরিহাসের মধুর তুফান, কখনও দীর্ঘশ্বাসের বিধুর মূর্ছনা। সম্পাদকের বৈঠকে  বা একটি পেরেকের কাহিনী যাঁদের পড়া, তাঁরা অবশ্য অভিজ্ঞতা থেকেই জানেন যে, সাগরময় ঘোষের কলমে সহজ মজলিশি ভঙ্গিতে গল্প বলার টানটা কী দুর্বার, আকর্ষণ কী অপ্রতিরোধ্য। ‘হীরের নাকছাবি’ বস্তুত সম্পাদকের বৈঠক-এরই সম্পূরক একটি খণ্ড। এ-গ্রন্থে শুধু সাহিত্য ও সাহিত্যিকদের নিয়েই দুর্দান্ত সব খোশগল্প শোনাননি তিনি, সেইসঙ্গে শুনিয়েছেন আরও বহু সঙ্গ ও প্রসঙ্গের হৃদয়স্পর্শী বিচিত্র বৃত্তান্ত। এর মধ্যে রয়েছে এক জাত-মাতালের কৌতুকোচ্ছল নানান কাহিনি, বিদেশ ভ্রমণের আশ্চর্য অভিজ্ঞতা, থার্ডমাস্টারের স্মরণীয় গল্প, তারাশঙ্কর-বিভূতিভূষণের অজানা দ্বৈরথ, কবিযশঃপ্রার্থী দাশরথির করুণ-রঙিন জীবনী, এবং এমনতর নানা উপাখ্যান। সঙ্গে রবিশংকর, সত্যজিৎ রায়, সুবোধ ঘোষ ও অশোককুমার সরকার সম্পর্কে সমধর্মী চারটি উজ্জ্বল রচনা।

Authors:
সাগরময় ঘোষ

সাগরময় ঘোষ-এর জন্ম ২২ জুন, ১৯১২। শৈশব, কৈশোর ও ছাত্রজীবন মুখ্যত শান্তিনিকেতনের আম্রকুঞ্জের ছায়ায়। সিটি কলেজের স্নাতক। সাহিত্য-শিল্প-সংগীত-নাটকে আবাল্য অনুরাগী। প্রথম দিকে কাজ করেছেন নবশক্তি ও যুগান্তর-এ। ছাত্রজীবনে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছিলেন একবার। আনন্দবাজার পত্রিকায় যোগদান ১৯৩৯ সালে। দীর্ঘদিন দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। ছাত্রাবস্থায় লিখতেন প্রবাসী ও বিচিত্রা পত্রিকায়। সম্পাদিত গ্রন্থ: পরম রমণীয়, অষ্টাদশী ও দেশ পত্রিকার সুবর্ণজয়ন্তী গল্প-কবিতা-প্রবন্ধ সংকলন। ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মারক পুরস্কার ‘একটি পেরেকের কাহিনী’ গ্রন্থে। ১৯৮৪ সালে পেয়েছেন অশোককুমার সরকার স্মৃতি পুরস্কার। ১৯৮৬ সালে বিশ্বভারতীর দেশিকোত্তম সম্মানে ভূষিত। প্রয়াণ: ১৯ ফেব্রুয়ারি ১৯৯৯।

0 review for হীরের নাকছাবি

Add a review

Your rating