সকল বই

সায়েন্স ফিকশন ক্রিকি

সায়েন্স ফিকশন ক্রিকি

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845100083
Edition2020 Jan 02
Pages208
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

আধো অন্ধকারে রনি দেখতে পেল তার থেকে তিন-চার হাত দূরে মোটা একটা জামগাছের গোড়ায় অদ্ভুত একটা প্রাণী বসে আছে। প্রাণীটা দেখতে অনেকটা মানুষের মতোই। তবে আকারে অনেকটা ছোট, ফুট তিনেক লম্বা হবে। মানুষের মতোই হাত-পা আছে প্রাণীটার। হাত-পাগুলোও ছোট ছোট। চেহারায় কেমন যেন বিজ্ঞ বিজ্ঞ ভাব। গলা থেকে পা পর্যন্ত বিশেষ একটা পোশাক পরা থাকায় কিছুই দেখা যাচ্ছে না। তবে চোখ দেখে মনে হচ্ছে প্রাণীটা তাকে দেখেও ভয় পাচ্ছে। কেমন বড় বড় চোখে তাকিয়ে আছে। প্রাণীটার ডান হাতে মোবাইল ফোনের মতো ছোট্ট একটা ইলেকট্রনিক যন্ত্র। প্রাণীটা খুব সতর্কতার সাথে যন্ত্রটিকে তার দিকে তাক করে রেখেছে। আর বাঁ হাতটা শূন্যে ঝুলছে। হাতের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মারাত্মক আঘাত পেয়েছে প্রাণীটা। মুখেও রক্তের ছোপ। কিছুক্ষণ আগে যে মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে মুখের জমাট বাঁধা রক্ত যেন তারই প্রমাণ।
রনি কিছু বলার আগেই প্রাণীটা বলল, আমার নাম নিকি। দুর্ঘটনাবশত আমি হিমিচুন গ্রহ থেকে পৃথিবীতে এসে পড়েছি। গিগোরা আমাকে হত্যা করতে চেষ্টা করছে। একমাত্র তুমিই পারবে আমাকে বাঁচাতে। তুমি কি আমাকে সাহায্য করবে? রনি কিছু বলতে পারল না। শুধু উপরে-নিচে সম্মতিসূচক মাথা দোলাল। শেষ পর্যন্ত কি রনি আর তার বন্ধুরা পেরেছিল ভয়ঙ্কর প্রাণী গিগোদের হাত থেকে নিকিকে রক্ষা করতে?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for সায়েন্স ফিকশন ক্রিকি

Add a review

Your rating