সকল বই

রামায়ণ চরিতমালা

রামায়ণ চরিতমালা

Author: বিষ্ণুপদ চক্রবর্তী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 2187.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350401095
Pages676
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

মহর্ষি বাল্মীকির মহান সৃষ্টি রামায়ণ আমাদের প্রিয় মহাকাব্য। অপূর্ব সব চরিত্র এই মহাকাব্যের পরম সম্পদ। আদিকবির সৃজন-জাদুতে অমরত্ব পেয়ে গিয়েছেন তাঁরা। শৌর্য-বীর্য-মাধুর্যে ভরা অসামান্য সব চরিত্রের স্রষ্টা মহাকবি বাল্মীকির তুল্য প্রতিভা নিঃসন্দেহে বিরল। পরবর্তীকালে বাংলা রামায়ণের কবি কৃত্তিবাসও হৃদয় দিয়ে সৃষ্টি করেছেন কিছু চরিত্র। বিষ্ণুপদ চক্রবর্তীর ‘রামায়ণ চরিতমালা’য় আলোচিত হয়েছে রামায়ণের শতাধিক চরিত্র। রাম-সীতা-রাবণ হনুমানের মতো অতি জনপ্রিয় চরিত্রের পাশেই আছে মান্ধাতা বা সম্পাতির মতো বিশিষ্ট চরিত্রগুলিও। রামায়ণ-চর্চায় গ্রন্থটি একটি মূল্যবান সংযোজন।

Authors:
বিষ্ণুপদ চক্রবর্তী

বিষ্ণুপদ চক্রবর্তী-র জন্ম ১৩ অগ্রহায়ণ ১৩৫৪ (২৯ নভেম্বর ১৯৪৭) অধুনা বাংলাদেশের অন্তর্গত কুমিল্লায়। মা সুহাসিনী দেবী, বাবা অশ্বিনীকান্ত চক্রবর্তী। বিশুদ্ধ পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছেন। কর্মসূত্রে যুক্ত থেকেছেন বরাহনগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির, ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ায়। রেডিয়ো-টেলিভিশনে ধর্ম এবং বিজ্ঞান বিষয়ে অনুষ্ঠান করে থাকেন। প্রকাশিত নানা গ্রন্থের কয়েকটি- ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘গাবলুর বিজ্ঞান ডায়েরি’, ‘আয় বুদ্ধি ঝেঁপে’। ইংরেজিতে অনূদিত হয়েছে ‘রামায়ণ’, ‘মহাভারত’-সহ কয়েকটি গ্রন্থ। পুরস্কার: জাতীয় পুরস্কার (NCERT) (১৯৯৬), ‘গাবলুর বিজ্ঞান ডায়েরি’। গ্রন্থের প্রথম খণ্ড ‘মহাকাশের কথা’-র জন্য ১৯৯৬-এ পেয়েছেন জাতীয় পুরস্কার (NCERT)।

0 review for রামায়ণ চরিতমালা

Add a review

Your rating