সকল বই

রত্ন জিজ্ঞাসা

রত্ন জিজ্ঞাসা

Author: পীযূষ দাস
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 350.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177562569
Pages216
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category মহাকাশ বিজ্ঞান
Return Policy

7 Days Happy Return

রত্ন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কল্পনামিশ্রিত এক বিপুল বৈভবের জগৎ। মণিমাণিক্য, জহরত, হিরে, চুনি, পান্না ইত্যাদি মণিরত্নের যে-পরিচয়ই রূপকথায় থাক, এরা আসলে খনিজ ও শিলা। মুক্তা, প্রবাল ইত্যাদি কয়েকটি পদার্থ, খনিজ বা শিলা না-হয়েও, রত্নগুণ সম্বলিত বলে রত্ন হিসেবে বিবেচিত হয়। সৌন্দর্য, বর্ণ, দুষ্প্রাপ্যতা ও মূল্যমানের বিচারে এইসব রত্ন সম্পর্কে মানুষের আগ্রহ ও সংস্কার প্রবল। অথচ বাংলা ভাষায় রত্নবিষয়ক বৈজ্ঞানিক, এমনকী সাধারণ জিজ্ঞাসা নিরসনের বইও দুর্লভ। পাশাপাশি রত্নজ্যোতিষের ক্রমবর্ধমান প্রচার এবং হিরে-নীলা-পান্না ইত্যাদি দামী রত্নের বিশ্বায়নজনিত ব্যবসায়িক সাফল্যও অস্বীকার করার উপায় নেই।আলোচ্য বইটি রত্ন, রত্নবিজ্ঞান ও রত্নজ্যোতিষ বিষয়ে আমাদের নানা প্রশ্ন ও কৌতূহল মেটানোর উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে।রত্নবিজ্ঞানের যথাযথ আলোচনা, বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের সন্ধান, রত্নের সম্যক পরিচয়, ধর্ম, নাম-বিভ্রাট, শনাক্তকরণ পদ্ধতি ইত্যাদি বিষয় এই বইয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি পরিবেশিত হয়েছে বিশ্ববন্দিত রত্নগুলির কিংবদন্তি-মিশ্রিত সংক্ষিপ্ত ইতিহাস। সামগ্রিকভাবে বইটির ভিত্তি প্রত্যক্ষ বিজ্ঞান। তাই রত্নজ্যোতিষের বিষয়গুলিও আলোচিত হয়েছে বৈজ্ঞানিক যুক্তি ও তথ্যের আলোকে।

Authors:
পীযূষ দাস

পীযূষ দাসের জন্ম ২১ জানুয়ারি ১৯৪২, ময়মনসিংহ জেলার তাতকুড়া গ্রামে। সাবেক পূর্ব পাকিস্তানে বিদ্যালয়-শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আগমন (১৯৫৭)। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক (১৯৬১) এবং স্নাতকোত্তর (১৯৬৩)। পরবর্তী শিক্ষা ও গবেষণা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বিশুদ্ধ রসায়নে ডক্টরেট ডিগ্রি (১৯৬৮)।আটত্রিশ বছরের অধিককাল পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। শিক্ষক-আন্দোলন এবং শিক্ষা-প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ দু দশকেরও বেশি। বেশ কিছু বৈজ্ঞানিক, আর্থ-সামাজিক ও বিজ্ঞান-বিষয়ক প্রবন্ধের রচয়িতা।

0 review for রত্ন জিজ্ঞাসা

Add a review

Your rating