সকল বই

মৃত্যুর নীলপদ্ম

মৃত্যুর নীলপদ্ম

Author: সেলিনা হোসেন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 215.00 (14.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0326 8
Edition2014 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

মৃত্যুর নীলপদ্ম সেলিনা হোসেনের ১৩তম গল্পসংকলন।  সেলিনা হোসেনের বয়স এবং জীবনের অভিজ্ঞতা দুই-ই এ গল্পগুলির অন্তর-সম্পদ।  জানা ও দেখার বৈচিত্র্যে এবং বুদ্ধি ও আবেগের ঐশ্বর্যে গল্পগুলি সুন্দর ঝরঝরে সপ্রাণ ভাষার শিল্পে বোনা হয়েছে।  সাধারণ মানুষের জীবনকে দেখার চোখ সেলিনা হোসেনের অসাধারণ।  এঁদের কথা আঁকায় তাঁর অনালস্য প্রতিভা বাংলাদেশের কথাসাহিত্যে দৃষ্টান্ত হতে পারে।  তবে নর-নারীর হৃদয়বৃত্তির সংবেদনাও তাঁর কাছে সমান মূল্যবান।  ফলে ‘জলরঙের ছবি’র মতো গল্পের দুঃখে-দলিত জয়তুন বেওয়ার পাশে বিপুল আনন্দে জায়গা করে নেয় প্রেম-আরক্ত ‘ইরাবতী’।  কিন্তু সেলিনা হোসেনের কথাসাহিত্য কথা কয় রাজনীতির, মুক্তিযুদ্ধের।  ঘুরেফিরে আসে এই প্রত্যয়ের আকাঁড়া-মিথ্যার বিরুদ্ধে দাঁড়াবার সাহস যেখানটায় আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি।  গল্পগুলি এমন আলোর ইশারায় বাক্সময় হয়ে উঠেছে। 

Authors:
সেলিনা হোসেন

সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন, ১৯৪৭ রাজশাহী শহর।  পিতা এ কে মোশাররফ হোসেন রাজশাহী রেশমশিল্প প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।  পৈত্রিক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রাম।  মাতার নাম মরিয়ম-উন-নেসা বকুল।  পিতা-মাতার চতুর্থ সন্তান। 
ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।  সেই সময়ের লেখা নিয়ে প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে। তারপর উপন্যাস, গল্প, শিশুসাহিত্য, প্রবন্ধ, ভ্রমণসহ লেখালেখির নানাক্ষেত্রে তিনি বিচরণ করছেন।
সেলিনা হোসেনের লেখার জগৎ বাংলাদেশের মানুষ, তার সংস্কৃতি ও ঐতিহ্য। তাঁর উপন্যাসে প্রতিফলিত হয় সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব-সংকটের সামগ্রিকতা। বাঙালির অহঙ্কার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তাঁর লেখায় নতুন মাত্রা অর্জন করে।  জীবনের গভীর উপলব্ধির প্রকাশকে তিনি শুধু কথাসাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ রাখেন না, শাণিত গদ্যের নির্মাণে প্রবন্ধের আকারেও উপস্থাপন করেন।  নির্ভীক তাঁর কণ্ঠ - কথাসাহিত্যে, প্রবন্ধে।
১৯৮০ সালে উপন্যাসের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮১ সালে মগ্নচৈতন্যে শিস উপন্যাসের জন্য আলাওল পুরস্কার, ১৯৮২ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৮৭ সালে পোকামাকড়ের ঘরবসতি উপন্যাসের জন্য কমর মুশ্তরী পুরস্কার, ১৯৮৮ সালে নিরন্তর ঘণ্টাধ্বনি উপন্যাসের জন্য ফিলিপস সাহিত্য পুরস্কার, ১৯৯৪ সালে ‘অনন্যা’ ও ‘অলক্ত’ পুরস্কার এবং ১৯৯৮ সালে জেবুন্ন্সো ও মাহবুবুল্লাহ ইনস্টিটিউট প্রদত্ত সাহিত্য পুরস্কার ও স্বর্ণপদক সাহিত্যসাধনার স্বীকৃতি।  এছাড়া ১৯৯৪-৯৫ সালে তিনি তাঁর ত্রয়ী উপন্যাস গায়ত্রী সন্ধ্যা রচনার জন্য ফোর্ড ফাউন্ডেশন ফেলোশিপ পেয়েছিলেন।  এই উপন্যাসের জন্য পেয়েছেন আইআই পিএম সুরমা চৌধুরী স্মৃতি আন্তর্জাতিক পুরস্কার, ২০১২, দিল্লি।  ২০১৭ সালে নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগার থেকে অধ্যাপক নূরুল হক সাহিত্য পুরস্কার লাভ করেন।  ২০০৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার একুশে পদক এবং ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট উপাধি লাভ করেন।  ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।  ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট উপাধি লাভ করেন। 

0 review for মৃত্যুর নীলপদ্ম

Add a review

Your rating