সকল বই

ভগবানের আপন বেশ

ভগবানের আপন বেশ

Author: দেবাশিস বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350407523
Pages112
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category অ্যাডভেঞ্চার গল্প,
Return Policy

7 Days Happy Return

সেদিন রাত্রে চেররাজ রবি বর্মণ একটা স্বপ্নের বীজ বুনেছিলেন মালাবার উপকূলে। মহাশক্তিশালী আগ্রাসী চোল রাজাদের একদিন পরাজিত করবে চের রাজ্যের কোনও যোদ্ধা। বন্ধু গণিতজ্ঞ শংকরনারায়ণ আকাশের তারা দেখে বলেছিলেন "একদিন এক দেবতা আসবে চোল আক্রমণ প্রতিহত করতে"। বন্দর নগর  মহোদয়াপুরমে সেদিন বাণিজ্যপথ বেয়ে এসেছিল ভবিষ্যতের সেই দেবতার জন্য রত্নখচিত মুকুট আর অপূর্ব সুন্দর এক পোশাক। তাকে এক গোপন জায়গায় লুকিয়ে গাণিতিক সূত্র দিয়ে আড়াল করে দিয়েছিলেন শংকরনারায়ণ। তৈরি করেছিলেন এক  গুপ্ত বাহিনী। তারপর ? তিনশো বছর পর যখন চোল রাজাদের আক্রমণে মহোদয়াপুরম জ্বলছে, সেই পোশাক কী কোনও চের রাজাকে দেবতা বানাতে পেরেছিল?

ভুবনদাদুর সঙ্গে কেরলের কোচিতে  প্রত্নতত্ত্ব নিয়ে সেমিনারে যোগ দিতে এসে অদ্ভুত এক তাম্রলিপি খুঁজে পেল তিন ক্ষুদে বন্ধু দিঠি, কল্প্য আর সূনৃত। জড়িয়ে পড়ল রহস্য অ্যাডভেঞ্চারে। এখনও কী আছে গুপ্ত  বাহিনী? নাকি কোনও চোরাচালানচক্র খুঁজে বেড়াচ্ছে নবম শতাব্দীর ইতিহাসের গল্পে শোনা সেই মহামূল্যবান 'ভগবানের আপন বেশ'?

Authors:
দেবাশিস বন্দ্যোপাধ্যায়

দেবাশিস বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৪২-এর পয়লা ফেব্রুয়ারি। হিন্দু স্কুলের প্রাক্তন ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে হীরেন্দ্রনাথ দত্ত স্বর্ণপদক নিয়ে এম.এ. পাশ করেছেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপনা দিয়ে কর্মজীবনের সূচনা। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগে। এখন ‘আনন্দমেলা’ পত্রিকার সম্পাদক। ইতিহাস, সমাজতত্ত্ব, শিল্প ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী। ঘুরে বেড়ান গ্রামে, গ্রামান্তরে। বীরভূম জেলার সিউড়ি শহরে তাঁর বাড়ি। লোকশিল্প, পুরাতাত্ত্বিক নিদর্শন এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও চিত্রকলার চমৎকার একটি সংগ্রহ তিনি গড়ে তুলেছেন। কবি হিসেবে সপ্রতিষ্ঠিত দেবাশিস কবিতা, গল্প ও উপন্যাসে নিয়তই নতুন পথের সন্ধানী। একাধিক কাব্যগ্রন্থ বেরিয়েছে। বেশ কয়েকটি প্রবন্ধ-গ্রন্থও। চিনুয়া আচেবে ও আইজাক আসিমভের বহু লেখা তিনি অনুবাদ করেছেন। তৈরি করেছেন তিনটি তথ্যচিত্র—‘এ ডলস হাউস’, ‘ক্যালকাটা জিরো মাইল’ ও ‘চিলড্রেন অফ উমং লাইজ’।

0 review for ভগবানের আপন বেশ

Add a review

Your rating