সকল বই

পূর্বসূরিগণ স্মরণ সত্তা মনন

পূর্বসূরিগণ স্মরণ সত্তা মনন

Author: আহমাদ মাযহার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012004432
Edition01 Feb, 2015
Pages207
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

পূর্বসূরিগণ : স্মরণ সত্তা মনন আমাদের শিল্প-সাহিত্য ভুবনে আহমাদ মাযহারের চিন্তাদীপ্ত অবলোকনের সাক্ষ্য।  ব্যক্তির বিচিত্রবিধ কৃতির সূত্রে তিনি বৃহত্তর বাঙালি মনীষার স্বরূপ উদ্ঘাটনে ব্রতী।  বিষয় নির্বাচনে লেখক সমগ্রতাবাদী।  তাই রবীন্দ্রনাথ-নজরুল-বুদ্ধদেব বসু সম্পর্কিত আলোচনার পাশে তাঁকে দেখি ‘আধুনিকের উপেক্ষা’ জর্জর মোহাম্মদ লুৎফর রহমানদের শিল্পসত্তা আবিষ্কার-তৎপর। আহমাদ মাযহার তাঁর শিল্পসাহস ও স্বাতন্ত্র্যে পূর্বসূরি-বিচারের প্রথাসিদ্ধ, ভক্তিবাদী দৃষ্টিকোণকে খারিজ করে সংশ্লেষণ-বিশ্লেষণের এক নতুন পথ নির্মাণ করেছেন।  ব্যক্তিকে উন্মূল একক না ধরে তাকে সমাজ-সময় ও পরিপ্রেক্ষিতের পাটাতনসমেত দেখতে চেয়েছেন।  ফলে অতিমূল্যায়ন বা অবিচার কোনোটারই আশঙ্কা থাকে না।  পূর্বসূরিগণকে ভিত্তিভূমে রেখে লেখক সন্ধান করেছেন সমাজ-সাহিত্য-রাষ্ট্রের সম্মুখগামী অভিমুখ।  প্রচল কিংবদন্তি বা লোকপ্রিয় বিশেষণের প্রতি বিন্দুবৎ মোহিত না হয়ে পূর্বসূরিগণকে উদ্ধার করেছেন গভীরতাগামী পাঠে, স্বচ্ছ যুক্তিবিচারে এবং তুলনামূলক আলোচনা-প্রত্যালোচনায়।  সঙ্গে যুক্ত হয়েছে লেখকের উদার-অসাম্প্রদায়িক-ইহজাগতিক দৃষ্টিভঙ্গি আর ব্যক্তিত্বব্যঞ্জিত ভাষার লাবণ্য।  স্মারক-আলোচনার পরিসর ছাপিয়ে অতঃপর এই বই হয়ে ওঠে আমাদের গদ্যসাহিত্যের এক বলবান-নিরুপম সংযোজন।

Authors:
আহমাদ মাযহার

আহমাদ মাযহার
জন্ম : ২৭ মার্চ ১৯৬৩, ঢাকায়।  শিক্ষা : ১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮০ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর।  ছোটদের জন্য গল্প কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি ও সাহিত্য-সমালোচনা লিখছেন।  অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু। রচিত-অনূদিত-সম্পাদিত বইয়ের সংখ্যা পঞ্চাশের বেশি।  পনেরো বছরেরও বেশি সময় ধরে আবদুল হককে নিয়ে গবেষণা ও লেখালিখি করছেন।  রচনা করেছেন আবদুল হকের জীবনী ও সংকলন করেছেন তাঁর নানা ধরনের রচনা।  শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ ১৭ বছর যুক্ত ছিলেন কর্মী হিশেবে।  বর্তমানে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত। এছাড়াও বইয়ের জগৎ নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন। 

0 review for পূর্বসূরিগণ স্মরণ সত্তা মনন

Add a review

Your rating