সকল বই

তাজউদ্দিন আহমদ: এক তরুণের রাজনীতিবিদ হয়ে ওঠা

তাজউদ্দিন আহমদ: এক তরুণের রাজনীতিবিদ হয়ে ওঠা

Author: মুনতাসীর মামুন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 195.00 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনন্যা
ISBN9789844327191
Edition2019, 1st Published
Pages110
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

বাংলাদেশ আন্দোলন বিবেচনা করলে প্রথমেই আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তারপর তাঁর ছায়াসঙ্গী তাজউদ্দীন আহমদের কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ প্রায় ৫০ বছর পর দুঃখের সঙ্গে বলতে হয় তাঁদের সম্পর্কে আমাদের জানার পরিধি অনেক কম। তাজউদ্দীন আহমদের কথা বাদ দিই, বঙ্গবন্ধু সম্পর্কেও অনেক ধারণা অস্পষ্ট থেকে যেত যদি না তাঁর কন্যা ক্ষমতায় আসতেন। এর কারণও উপেক্ষা করা যায় না। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর প্রায় ত্রিশ বছর পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করার পরিস্থিতি ছিল না। সরকারে ছিল পাকিস্তানপন্থী দল। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বড় ভূমিকা রাখতে পারতেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র শিক্ষক হিসেবে যুক্ত আজ প্রায় ৫০ বছর। আমি দায়িত্ব নিয়েই বলছি, আমরা শিক্ষকরা এ ক্ষেত্রে নিজ দায়িত্ব পালন করিনি। মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু কে নিয়ে মানবিক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকরা যে পরিমাণ কাজ করতে পারতেন তা করেননি। বরং প্রতিকূলতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের বাইরে যারা আছেন তারাই লিখেছেন, সেটি কবিতা, গল্প, উপন্যাস, বিবরণ, গবেষণা যাই হােক-না-কেন। এতে আমাদের সংখ্যাগরিষ্ঠের সুবিধাভােগী মনােভাবই ফুটে ওঠে..

Authors:
মুনতাসীর মামুন

মুনতাসীর মামুন এখন বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক, সুপরিচিত লেখক এবং জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার।  তাঁর গবেষণার বিষয়, উনিশ শতকের পূর্ববঙ্গের সমাজ সংস্কৃতি, বিশ শতকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ঢাকা শহর।  এক সময় পরিচিত ছিলেন ছোট গল্পকার হিসেবে।  লিখেছেন কিশোরদের জন্য, করেছেন অনুবাদ, বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখেছেন অজস্র।  গবেষণা ও সাহিত্যবিষয়ক (সম্পাদনাসহ) তাঁর গ্রন্থের সংখ্যা দুশোরও বেশি।  ড. মামুন শুধু সাহিত্য নয়, ছাত্রজীবন থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে জড়িত ছিলেন এবং আছেন।  মানবতাবিরোধী অপরাধ বিচারে তাঁর ভূমিকা অবদিত। 
সমসাময়িককালে মুনতাসীর মামুনের মতো পাঠকনন্দিত লেখক কম।  গবেষণা ও সাহিত্যকর্মের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন যার মধ্যে উল্লেখ্য একুশে পুরস্কার (২০১১), বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৩) এবং প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৩)।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এবং মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাস্টের সভাপতি।

0 review for তাজউদ্দিন আহমদ: এক তরুণের রাজনীতিবিদ হয়ে ওঠা

Add a review

Your rating