সকল বই

ছোটদের পঞ্চাশটি গল্প

ছোটদের পঞ্চাশটি গল্প

Author: শেখর বসু
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350408544
Pages400
Reading Level Age 11-18
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

ছোটদের জগত্টি ভারী বিচিত্র। অসম্ভব সব কাণ্ড এখানে অনায়াসে ঘটে যায়। দস্যিপনার শেষ নেই। শেষ নেই মজাদার কাহিনিরও। এসবই আছে এই সংকলনে। ভূতেরা এখানে কিন্তু ভয়ংকর নয়। কোনও ভূত আবার বেজায় ভিতু। কোনও ভূত চাউমিন খেতে ভালবাসে। কেউ ভালবাসে ভূতদের ইতিহাস লিখতে। মানুষের মতো ভূতের ছানারাও বড় ভূতদের উত্যক্ত করে। সারা বছর গায়ে কোটচাপানো নিরীহ এক মানুষ মরে ভূত হয়েও কোট পরার হেনস্থা থেকে মুক্তি পায়নি। এক বৃদ্ধ কঙ্কাল দাঁত বাঁধিয়েছিল মানুষ-ডাক্তারের কাছ থেকে। খড়ম না থাকার দুঃখে কাতর হয়েছিল এক ব্রহ্মদত্যি। রহস্যকাহিনিও আছে এখানে। এক তরুণ গোয়েন্দা দু’ মিনিটে গ্রেফতার করেছিল কুখ্যাত দুই অপরাধীকে। নিছকই মাকড়সার জাল খুনি ধরার প্রধান সূত্র হয়ে উঠেছিল। ব্যাঙ্ক-ডাকাত ধরা পড়েছিল টাকার থলে লাফিয়ে চলার বিচিত্র ঘটনায়। বাবা-মাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল এক বিচ্ছু। বলেছিল, স্কুলে ভর্তির পরীক্ষায় সব উত্তর ইচ্ছে করে ভুল লিখবে। দস্যিপনার মনমাতানো এমন কত কাহিনি! শুধু মানুষ আর ভূত নয়, কুকুর, বাঁদর, হনুমান- এমনকী কুমিরও জড়িয়ে আছে এই বইয়ের তাকলাগানো নানা গল্পে।

Authors:
শেখর বসু

শেখর বসুর জন্ম ১৯৪০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। দৈনিক আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড, বিজনেস স্ট্যান্ডার্ড, আনন্দমেলা এবং প্রবাসী আনন্দবাজার-এর সম্পাদকীয় বিভাগের সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে। এখন সম্পূর্ণ সময়ের লেখক। বড়দের লেখার পাশাপাশি ছোটদের জন্যেও লেখেন। ছোটদের প্রথম গল্প ‘ভাগ্যিস ইনু ছিল’, প্রথম উপন্যাস সোনার বিস্কুট । প্রথম অনুবাদ-গ্রন্থ বারোটি কিশোর ক্লাসিক। বড়দের জন্যে লিখেছেন পঞ্চাশটি গল্প। গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ-গ্রন্থ, ভ্রমণকাহিনির সংখ্যা পঞ্চাশটিরও বেশি। সম্পাদনা করেছেন শ্রেষ্ঠ বিদেশি গল্প, আধুনিক রবীন্দ্রনাথের একুশটি গল্প ও শাস্ত্রবিরোধী গল্পসংকলন। গল্প অনূদিত হয়েছে নানা ভাষায়। ভিয়েনায় গিয়ে সুভাষচন্দ্র বসুর স্ত্রী এমিলি শেঙ্কলের দীর্ঘ সাক্ষাত্কার নিয়ে লিখেছেন নেতাজির সহধর্মিণী, যা এমিলির প্রথম জীবনকথা হিসেবে স্বীকৃত। আটটি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

0 review for ছোটদের পঞ্চাশটি গল্প

Add a review

Your rating