সকল বই

ছোটদের গ্যালিলিও

ছোটদের গ্যালিলিও

Author: মোরশেদ শফিউল হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳60.00 ৳ 58.80 (2.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0496 8
Edition01 Feb, 2016
Pages16
Reading Level Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category বিজ্ঞান
Return Policy

7 Days Happy Return

গ্যালিলিও বিশ্বের সর্বকালের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী।  বিজ্ঞানের অনেকগুলো বড় বড় আবিষ্কার তাঁর হাত দিয়ে কিংবা তাঁর অনুসন্ধানের সূত্র ধরে ঘটেছে।  তাঁর কয়েকটি আবিষ্কার মানুষের পুরনো চিন্তার ভিত নাড়িয়ে দিয়েছে।  এজন্য সমকালে তাঁকে গির্জা ও পুরোহিতদের দ্বারা লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়।  কিন্তু তাতেও তাঁর জ্ঞানের সাধনা থেমে থাকে নি।  অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সত্যানুসন্ধানের সংগ্রামে গ্যালিলিওর জীবন আজ সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে জাতিধর্ম নির্বিশেষে বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে আসছে।  ভবিষ্যতেও করবে।
মূলত কিশোরদের জন্য অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা হলেও, গ্যালিলিওর এই ছোট জীবনী-পুস্তকটি সব বয়সী সাধারণ পাঠকদেরই মহান এই বিজ্ঞানীর আবিষ্কার ও জীবন-সাধনার তাৎপর্য বুঝতে মোটামুটি সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।  বিজ্ঞানের তথ্যকে এ বইয়ে যথাযথভাবে ও প্রয়োজনীয় যুক্তি-ব্যাখ্যাসহ তুলে ধরা হয়েছে। 

Authors:
মোরশেদ শফিউল হাসান

মোরশেদ শফিউল হাসান : প্রাবন্ধিক, গবেষক, সমালোচক ও কবি।  অবসরপ্রাপ্ত অধ্যাপক।  জন্ম ১৯৫৩ সালের ২১ মার্চ।  ছোটদের জন্যও নিয়মিত লিখে থাকেন।  ছড়া-কবিতা, ইতিহাস, সাধারণ জ্ঞান, জনপ্রিয় বিজ্ঞান, রূপকথা প্রভৃতি।  এ যাবত প্রকাশিত মোট বইয়ের সংখ্যা অর্ধশতের মতো।  তার মধ্যে মৌলিক, অনুবাদ বা রূপান্তর এবং সম্পাদনা মিলিয়ে শিশু-কিশোর উপযোগী বই রয়েছে ডজন খানেকের বেশি।  উল্লেখযোগ্য : অবাক নাম ভিয়েতনাম, ছোটদের গ্যালিলিও, জীবনের শত্রুমিত্র, যেতে যেতে যেতে, ফরাসি বিপ্লবের কথা, জানতে হলে পড়তে হবে, সেরা মানুষ বড় কাজ, গহিন অরণ্যের ডাক্তার প্রভৃতি। 

0 review for ছোটদের গ্যালিলিও

Add a review

Your rating