সকল বই

গল্পমালা ১

গল্পমালা ১

Author: নরেন্দ্রনাথ মিত্র
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1312.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170660194
Pages600
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

কিছুকাল আগে সমকালীন ভারত বিষয়ে একটি বই বেরিয়েছে ফরাসী ভাষায়। ভারতের প্রতিনিধিত্বমূলক একটি মাত্র গল্প সংযোজিত সেই গ্রন্থে। গল্পটির নাম ‘হেডমাস্টার’। লেখক নরেন্দ্রনাথ মিত্র। ঘটনাটি কৌতুহলকর। কিন্তু বিস্ময়জনক নয়। বিশেষত সেই পাঠকের কাছে, বিশ্বের ছোট গল্প এবং নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্পের বিশ্ব সম্পর্কে যিনি অবহিত। এই প্রসঙ্গেই মনে পড়ে যায়, এই সেদিনও আবু সয়ীদ আইয়ুব একটি নিবন্ধে নরেন্দ্রনাথের ‘বিকল্প’ গল্পটিকে কীভাবে ‘পৃথিবীর শ্রেষ্ঠ বড় গল্পের পর্যায়ে’ উত্তীর্ণ বলে চিহ্নিত করেছিলেন (দ্রষ্টব্য: সাপ্তাহিক ‘দেশ’, ১৮.২.৭৮)। মনে পড়ে যায়, ‘আনন্দবাজার পত্রিকা’র সেই আলোচনা (১৪.৩.৮৩), সমকালীন ডাকসাইটে গল্পকার সন্তোষকুমার ঘোষ যেখানে অকপটে লিখেছেন, “গল্পকে গল্প করে বলা, সেইসঙ্গে শিল্পের স্বচ্ছতম গুণটিকে ঘাসের শিষে শিশিরবিন্দুর মতো ধরে রাখা—নরেন্দ্রনাথের জাদুশক্তি বলুন, জোর বলুন, সব এইখানে। আর অনায়াস তাঁর এই সিদ্ধি। সেখানে তিনি মঁপাসা, ও’ হেনরি, শেখভ কি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে।” বস্তুত, বাংলা সাহিত্যের ছোটগল্পে নরেন্দ্রনাথ মিত্রের আসনটি দীর্ঘকাল আগেই সুচিহ্নিত। লেখকজীবনের সূচনাকাল থেকেই তিনি স্বমহিম। উপন্যাসের থেকেও গল্পগ্রন্থের সংখ্যা বেশি তাঁর। সমকালীন জীবন চিরকালীন হয়ে বিধৃত সেইসব গ্রন্থে। নরেন্দ্রনাথের গল্পগ্রন্থগুলি, দুঃখের বিষয়, ইদানীং প্রায় দুষ্প্রাপ্য। অথচ নিত্যই তাঁর বিভিন্ন গল্পের খোঁজ করেন গবেষক বা চিত্র-পরিচালক কিংবা অনুরাগী পাঠক। তাঁদের সেই চাহিদার কথা ভেবেই নরেন্দ্রনাথের নানা মাপের পঞ্চাশটি স্মরণীয় গল্প নিয়ে প্রকাশিত এই সশ্রদ্ধ সংগ্রহ। বিভিন্ন দশকে তাঁর গল্পের যে-দিক্‌বদল ও মনোভঙ্গির যে-ধারাবাহিকতা তা যাতে স্পষ্ট হয়ে ওঠে, সেদিকে লক্ষ রেখেই এই সংকলনের নানা ধরনের বিচিত্র স্বাদের গল্পাবলী নিবাচিত। শুরুতে সন্নিবিষ্ট হয়েছে লেখকের আত্মবিশ্লেষণধর্মী বক্তব্য-সংবলিত ‘গল্প লেখার গল্প’। অন্তর্ভুক্ত গল্পমালার সাময়িক-পত্রে প্রকাশকাল উল্লিখিত পরিশিষ্টে। সব দিক থেকে, বাংলা সাহিত্যের গর্ব করার মতো গল্প লেখকের প্রতিনিধিমূলক গল্প-সংকলন—‘গল্পমালা’।

Authors:
নরেন্দ্রনাথ মিত্র

নরেন্দ্রনাথ মিত্র-র জন্ম ১৬ মাঘ, ১৩২৩ বঙ্গাব্দ (৩০ জানুয়ারি, ১৯১৬) অধুনা বাংলাদেশের ফরিদপুরে। পিতা মহেন্দ্রনাথ, মাতা বিরাজবালা। ভাঙ্গা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আই-এ। বি-এ পাশ করেন বঙ্গবাসী কলেজ থেকে। লেখালেখির সূচনা বাল্যকালে। প্রথম মুদ্রিত কবিতা ‘মূক’, প্রথম মুদ্রিত গল্প ‘মৃত্যু ও জীবন’। দুটোই ‘দেশ’-পত্রিকায়, ১৯৩৬ সালে। বিষ্ণুপদ ভট্টাচার্য ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একত্রে প্রথম কাব্যগ্রন্থ ‘জোনাকি’। প্রথম গল্প-সংগ্রহ ‘অসমতল’ (১৯৪৫)। প্রথম উপন্যাস ‘হরিবংশ, দেশ-এ ধারাবাহিক, গ্রন্থাকারে নাম ‘দ্বীপপুঞ্জ। গল্পগ্রন্থ প্রায় পঞ্চাশটি। উপন্যাস, বিশেষত, ‘দ্বীপপুঞ্জ’ ‘চেনামহল’, ‘তিনদিন তিনরাত্রি’ ও ‘সূর্যসাক্ষী’, দেশ-পত্রিকায় ধারাবাহিক প্রকাশকাল থেকেই দারুণভাবে সমাদৃত। চলচ্চিত্রে রূপায়িত বহু রচনার কয়েকটি—সত্যজিৎ রায়ের ‘মহানগর’, অগ্রগামীর ‘হেডমাস্টার’, রাজেন তরফদারের ‘পালঙ্ক’। ‘রস’ গল্পটির হিন্দি চলচ্চিত্রনাম—‘সওদাগর’। টি ভি সিরিয়ালে গল্পের চিত্রনাট্যরূপ দিয়েছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রমুখ। বিবাহ: ২৩ জ্যৈষ্ঠ, ১৩৪৫। স্ত্রী শোভনা, শাস্ত্রীয় সংগীতশিল্পী। দুই পুত্র। জ্যেষ্ঠ দিবাকর, সরকার-পরিচালিত সংস্থায় ইলেকট্রিকাল ইঞ্জিনীয়র। কনিষ্ঠ অভিজিৎ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের শিক্ষক। প্রিয় লেখক: রবীন্দ্রনাথ। শেখভ, মপাসাঁ, টমাস মান। শখ: উচ্চনীচ নির্বিশেষে মেলামেশা। চিঠি। টেলিফোন। পুরস্কার: আনন্দ (১৯৬১) । মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৭৫।

0 review for গল্পমালা ১

Add a review

Your rating