সকল বই

কোন বাচ্চা কী খাবে

কোন বাচ্চা কী খাবে

Author: ডা. শ্যামল চক্রবর্তী
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177563009
Pages208
Reading Level Age 11-18, General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

বিভ্রান্তির শেষ নেই বাচ্চাদের খাওয়াদাওয়া নিয়ে। কোন বয়সের বাচ্চার ঠিকঠিক বেড়ে ওঠার জন্য কতটা খাবার দরকার, কোন খাবার— এ নিয়ে প্রায়শই ধন্দে পড়েন মায়েরা। বাচ্চার সঠিক খাদ্য-পুষ্টি শুধু বাচ্চার বড় হবার জন্য নয়, বাচ্চার শরীর-মনের সুস্থ বিকাশের জন্যও সবিশেষ জরুরি। এই বইতে আছে জন্মানোর পর থেকে শুরু করে বয়ঃসন্ধি পর্যন্ত ছেলেমেয়েদের বিজ্ঞানসম্মত খাওয়া-দাওয়ার সুলুকসন্ধান। আকর্ষণীয় ভঙ্গিতে বলা হয়েছে নানা বয়সের বাচ্চার জন্য দরকারি খাবারদাবারের সূত্রগুলোকে নিয়ে। যা থেকে যে-কোনও বাবা-মা পেয়ে যাবেন বাচ্চার প্রয়োজনীয় খাদ্যপুষ্টি নিয়ে হাজারটা জিজ্ঞাসার বিজ্ঞানসম্মত উত্তর। কোন খাবার বাচ্চার পক্ষে ভাল, কোনটা নয়, কেন নয়, ফাস্ট ফুড বনাম চিরাচরিত খাবার, এ সব নিয়ে বিস্তারিত আলোচনাই শুধু নয়, বাচ্চাদের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে এমন নানা খাবার নিয়েও বিস্তারিত আলোচনা। এই বই থেকে মায়েরা জানতে পারবেন সদ্যোজাত, একটু বড়, প্রাক্‌-স্কুল শিশু, স্কুল-যাওয়া বাচ্চা, বয়ঃসন্ধির ছেলেমেয়ের জন্য প্রয়োজনীয় খাদ্যপুষ্টির হালহদিশ। শুধু সুস্থ বাচ্চাই নয়, নানা রোগভোগে আক্রান্ত বাচ্চার খাওয়াদাওয়া নিয়েও আছে স্বচ্ছ, বিজ্ঞানসম্মত আলোচনা। বাংলাভাষায় বাচ্চাদের খাওয়াদাওয়া নিয়ে, খাদ্য-অখাদ্য নিয়ে এরকম চিকিৎসাবিজ্ঞানের বই এই প্রথম। বাচ্চাদের খাদ্যপুষ্টির এক সম্পূর্ণ অভিধান।

Authors:
ডা. শ্যামল চক্রবর্তী

শ্যামল চক্রবর্তী-র জন্ম উত্তরপাড়ায়। চিকিৎসাবিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ থেকে। বিশেষজ্ঞ চিকিৎসক। এখন যুক্ত আর. জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে। লিখছেন ছাত্রজীবন থেকে। শরীরস্বাস্থ্যের পাশাপাশি রম্যরচনা, ভ্রমণকাহিনি ও বাচ্চাদের গল্প লেখেন নিয়মিত। রবীন্দ্রচর্চায় বিশেষ আগ্রহী। প্রথম বই ‘স্বপ্ন দেখেন কেন’ (১৯৯৮)। ছুরি কাঁচির পাশাপাশি কালিকলম লেখকের পরম আশ্রয়। বিজ্ঞানসাহিত্যে ধারাবাহিক অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী স্বর্ণপদক’।

0 review for কোন বাচ্চা কী খাবে

Add a review

Your rating