সকল বই

উহারা বাতাসে কবিতা ১৯৫৮-১৯৮০

উহারা বাতাসে কবিতা ১৯৫৮-১৯৮০

Author: পেন্টি সারিকস্কি
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳600.00 ৳ 492.00 (18.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher আগামী প্রকাশনী
ISBN978 984 94233 1
Edition2021, March
Pages120
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Dimension5.5×8.5
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

সুমি কবিতার পেন্টি সারিকস্কি (১৯৩৭-১৯৮৩) সাহিত্যে নোবেল খেলাত পান নাই কিন্তু নিজ ভাষার কবিতায় নবযুগ প্রবর্তকের সম্মান লাভ করিয়াছিলেন। এয়ুরোপ মহাদেশ জুড়িয়া তাঁহার খ্যাতি। ইংরেজিসুদ্ধ এয়ুরোপের নানান ভাষায় তাঁহার তর্জমা প্রকাশিত হইয়াছে। ১৯৮৩ সাল নাগাদ তদীয় বন্ধু আনসেলম হলো (১৯৩৪-২০১৩) তাঁহার ডজনখানেক কেতাব ঝাড়িয়াবাছিয়া তিন কুড়ি পাঁচটি কবিতার ইংরেজি তর্জমা করিয়াছিলেন শাদামাটা ‘পোয়েমস ১৯৫৮-১৯৮০’ নামে। ঐ তর্জমার বাংলা বানাইয়াছেন সলিমুল্লাহ খান। ‘উহারা বাতাসে’ নামটি তাঁহার উদ্বৃত্তমূল্য বা শিশিরবিন্দু। কবির অন্যত্র প্রাপ্তব্য জবানবন্দি গোছের একটি রচনা এই বইয়ের মুখবন্ধস্বরূপ গ্রহণ করা হয়েছে।

সারিকস্কির কবিতা আপাতদৃষ্টিতে হৃদয়হীন, নির্মম, আপোসহীন। অথচ প্রকৃত প্রস্তাবে তিনি জগতের লাঞ্ছিত ভাগ্যহতের কবি। শুদ্ধ ভাষায় কিংবা প্রকরণে নহে—তিনি দাবি করিতেন—অন্বেষণে আর কল্পনাশক্তিতেও আপাদমস্তক ‘গণতান্ত্রিক’ তাঁহার কবিতা।

Authors:
পেন্টি সারিকস্কি

পেন্টি সারিকস্কি জন্মগ্রহণ করেন ১৯৩৭ সালের ২ সেপ্টেম্বর। যবন এবং রুমি ভাষা ও সাহিত্যের ছাত্র ছিলেন তিনি। তাঁহার কীর্তির মধ্যে সুমি ভাষায় যুগপদ যবন কবিতাকার ওমরের ‘অদিসিয়ুস’ ও আয়ার কথাকার জয়েসের ‘ইউলিসিস’ তর্জমা। আযৌবন রাজনীতিতে উচ্চকণ্ঠ এবং একাধিকবার বিবিধ বামপন্থি মঞ্চ ও দল হইতে নির্বাচনে দাঁড়াইয়া সগৌরবে পরাজিত সারিকস্কি ১৯৮৩ সালের ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

 

0 review for উহারা বাতাসে কবিতা ১৯৫৮-১৯৮০

Add a review

Your rating